ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

চুনারুঘাটে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১

  • আপডেটের সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৮৪ সময় দৃশ্য
১৮৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে ৪৮ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় উজ্জল বাড়াই (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আমু চা-বাগানের ১২ নম্বর সেকশনে অভিযান চালিয়ে উজ্জল বাড়াইকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৯ কেজি গাঁজা ও এক বোতল বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিন সুন্দরটিলা ও গাঢ়োটিলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৯ কেজি গাঁজা জব্দ করে বিজিবি।

আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

চুনারুঘাটে ৪৮ কেজি গাঁজাসহ আটক ১

আপডেটের সময় : ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬