ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি কোটি টাকা ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার কবিতা-তুমি কেবল নির্জনতা নামাতে পারো তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যের কমিটি গঠন: হারুন নুর রশিদ সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক সম্পাদক মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কবিতা: মূঢ়তার অপনোদন শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার

  • আপডেটের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৩৬ সময় দৃশ্য
৭৭

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের বক্তব্যের সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি সালাউদ্দিন আম্মার। নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করা বিরোধী দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।’

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন সালাউদ্দিন আম্মার।

পোস্টে তিনি লেখেন, ‘ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু হবে মনে করা বিরোধী দলকে অভিনন্দন। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। মেনে নেন।’

একই পোস্টে জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ উল্টাইয়া ফালাইতে চাওয়া জামায়াত নেতাদের গুগলে সার্চ করেও পাইতেছি না।’

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোটারদের বাধা দেওয়া এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছিল জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এই উপনির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সালাউদ্দিন আম্মারের এই মন্তব্য সামনে আসে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি কোটি টাকা

ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার

আপডেটের সময় : ০৯:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬