ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি

তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ

  • আপডেটের সময় : ১০:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
২৫

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাড়াশ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির তাড়াশের সমন্বয়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খাঁন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত্যাশী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নেতাকর্মীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্ব নির্বাচন করতে হবে। যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন এবং জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। দলীয় শৃঙ্খলা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ভিপি শামীম খাঁন বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ্যতা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্বাচন করা হবে।

এ ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং যোগ্য ও ত্যাগী নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ

আপডেটের সময় : ১০:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬