ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষা ও জনকল্যাণের প্রত্যয়ে ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই উদ্বোধন আতংকের আরেক নাম জামালপুরের রাজিব বাস, দূর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন দক্ষিণ কেরানীগঞ্জের রাজউক ঝিলমিল স্কুল অ্যান্ড কলেজ চালুর প্রস্তুতি: উদ্বোধনের অপেক্ষায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান দেশে বিপুল কয়লা মজুদ থাকলেও উত্তোলনে বাঁধা সামাজিক প্রেক্ষাপট বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩ বিলাসিতায় ব্যয় বাড়াচ্ছে সৌদিরা

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • আপডেটের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৭৮ সময় দৃশ্য
৩৩৪

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর চাকলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ লিটন ইসলাম (৩৭), কুর্শা মন্দিরপাড়া গ্রামের মৃত দূর্গা চন্দ্র রায়ের ছেলে শ্রী বাবুল চন্দ্র রায় (৬৫), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯) এবং জহিরুল আলমের ছেলে খায়রুল আলম রনি (২৬)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল শনিবার সকালে আলমপুর চাকলা গ্রামের লিটন ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিদের এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর এই অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

তারাগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেটের সময় : ০৫:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬