ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশালে নানা আয়োজনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অস্টিওপোরোসিসে আক্রান্ত তরুণ আব্দুর রউফ, চিকিৎসার জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা- বিকাশ নম্বর: ০১৩০৯৮০৩৪০১ পূজা নেই, তবু চাল বরাদ্দ ও আনসার মোতায়েন—কোটালী পাড়ায় সরকারি তালিকা নিয়ে প্রশ্ন নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ প্রধানমন্ত্রীর আগমনী বার্তা: নতুন রূপে সাজছে সৈয়দপুর বিমানবন্দর সড়ক চিলমারীতে রনপাগলী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন,বুধবার বিজয়া দশমী কাশিমপুরে হযরত শাহ মখদুম বরকত চান গায়েনের ১৪৩তম ওরস মোবারক অনুষ্ঠিত

কুর্শায় ১৯টি পূজা মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আমির আলীর আর্থিক অনুদান

  • আপডেটের সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩৭ সময় দৃশ্য
৫৪

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯টি সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক সেনা সদস্য আমির আলী। তিনি কুর্শা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম বাচ্চা’র সুযোগ্য সন্তান এবং সাবেক চেয়ারম্যান শাহিনুর ইসলাম মার্শালের ছোট ভাই।

গত কয়েকদিন ধরে তিনি ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মণ্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন তারাগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাজিমুল ইসলাম তাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মণ্ডপ পরিদর্শনকালে সাবেক সেনা সদস্য আমির আলী বলেন, “কুর্শা ইউনিয়নে সব ধর্মের মানুষের মাঝে যে গভীর সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে। আমার বাবা ও আমার ভাই আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলেন। আমি আপনাদেরই সন্তান, তাই আগামী দিনেও যেন আপনাদের পাশে থেকে আজীবন সেবা করে যেতে পারি, সেই সুযোগ ও দোয়া প্রত্যাশা করছি।”

এ সময় প্রতিটি মন্দিরের কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা আমির আলীর এই আন্তরিক উদ্যোগ ও আর্থিক সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশালে নানা আয়োজনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুর্শায় ১৯টি পূজা মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আমির আলীর আর্থিক অনুদান

আপডেটের সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬