ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত

  • আপডেটের সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ সময় দৃশ্য
২১

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল স্লুইসগেট উপ-প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও শিখন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ‘পানি ব্যবস্থাপনা সংগঠনগুলোর শিখন, প্রকল্প পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ পরিদর্শন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। ​

প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রকল্পের কার্যকর সেচ ব্যবস্থাপনা, পানি ব্যবহারের সুষ্ঠু পরিকল্পনা এবং অবকাঠামোর সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে অর্জিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পটির আধুনিকায়ন ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কৃষকদের মতামত ও বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়।

​এর আগে গত সোমবার সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর আশুতোষ বর্মন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার। ​

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এবং সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান শাওন।

এছাড়া প্রশিক্ষণে সহকারী কোর্স কো-অর্ডিনেটর ও সেশন পরিচালকের দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিউল বারী। ​উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল স্লুইসগেট প্রকল্পের ৬০ জন সুবিধাভোগী কৃষক ও পানি ব্যবস্থাপনা সংগঠনের (ডব্লিউএমজি) সদস্যরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রকল্প এলাকার কৃষকদের সেচ কার্যক্রম পরিচালনা ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত

আপডেটের সময় : ০৫:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬