ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তজুমদ্দিনের তিন কলেজে ফল বিপর্যয়, ৪৬৩ জনে পাস মাত্র ১১২ কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা। জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি কোটি টাকা ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার

তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যের কমিটি গঠন: হারুন নুর রশিদ সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক সম্পাদক

  • আপডেটের সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৩১ সময় দৃশ্য
৬১

জুলহাস উদ্দীন ​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে শালবাহান ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন নুর রশিদ সভাপতি এবং রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিকালে তেঁতুলিয়া শিক্ষক সমিতির নিজ কার্যালয়ে ​কমিটি অনুষ্ঠিত হয়।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুর ইসলাম (প্রধান নির্বাচন কমিশনার)। ​

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সার্বিক কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতি ও শিক্ষক সমাজের উন্নয়নকল্পে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ​

নবনির্বাচিত সভাপতি হারুন নুর রশিদ বলেন, শিক্ষকদের ন্যায়সংগত দাবি আদায় ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সমিতির সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সমিতি পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন। ​কমিটি গঠনের খবর প্রচারিত হওয়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

তজুমদ্দিনের তিন কলেজে ফল বিপর্যয়, ৪৬৩ জনে পাস মাত্র ১১২

তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যের কমিটি গঠন: হারুন নুর রশিদ সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক সম্পাদক

আপডেটের সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬