ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন মাধবপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা

  • আপডেটের সময় : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৫১

বগুড়া প্রতিনিধিঃ ​বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ড. ইকবাল হোসেন। কর্মস্থলে যোগদানের প্রথম দিনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ ​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত এই কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনটির নেতারা।

​শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন (সনি) ফারিয়া’র নেতৃবৃন্দের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সাধারণ রোগীদের চিকিৎসাসেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​এ সময় ধুনট উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক শ্যামল মণ্ডল, সহসভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সুমন খান ও অর্থ সম্পাদক আজাদ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে আরও ১৩ দিন

ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা

আপডেটের সময় : ০৬:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬