ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার

  • আপডেটের সময় : ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৬৪ সময় দৃশ্য
১৭৪

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন সাংবাদিক মোঃ রিপন মিয়া।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন, সাংবাদিক রিপন মিয়া তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে মেম্বার হিসেবে সাংবাদিক রিপন মিয়া`কে দেখতে চায় ।

মেম্বার পদপ্রার্থী রিপন মিয়া বলেন, ‘আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ২নং ওয়ার্ডকে একটি রােল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে – দুঃখে সবসময় তাদের পাশে থাকা।

তিনি আরো বলেন, আমার ধ্যান ও জ্ঞান মানুষের উপকার করা। আমি আজীবন আপনাদের হৃদয়ে স্থান করে নিতে বদ্ধ পরিকর।আপনাদের মহামূল্যবান ভোটে আগামী নির্বাচনে মেম্বার পদে জয় লাভ করলে দলমত নির্বিশেষে সকলের কাঁধে কাঁধে মিলিয়ে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের সকলের পাশে দাঁড়াতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দারা বলেন , ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় সাংবাদিক রিপন মিয়া মানুষের পাশে দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা সাংবাদিক রিপন মিয়াকে চাই।

আরেক বাসিন্দা বলেন, সাংবাদিক রিপন মিয়া আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমাদের সাধারণ মানুষের চাওয়া সাংবাদিক রিপন মিয়া মেম্বার নির্বাচিত হউক।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা

মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার

আপডেটের সময় : ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬