ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

  • আপডেটের সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দৃশ্য
৩১

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ জনসাধারণের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৪:২০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬