
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক নূরনবী ভুইয়া।মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বাচল জলসিড়ি চত্বর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউপি সদস্য তৈবুর রহমান সুনু`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউপি প্রশাসক নূরনবী ভুইয়া।এসয়ম নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডঃ শুক্কুর মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মৃদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক নূরনবী ভুইয়া বলেন আমি প্রশাসক নির্বাচিত হওয়ার আগে জানতাম না আমাদের রূপগঞ্জ ইউনিয়নের মানুষ এত অবহেলিত ছিলাম প্রতিটি ওয়ার্ডের মহল্লার ভিতরে কোন উন্নয়ন হয়নি।
আমি প্রশাসক নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র নির্দেশনায় প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে গিয়েছি তাদের সমস্যা ও দুর্ভোগের কথা শুনে মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতা তা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি।রূপগঞ্জ ইউনিয়নবাসী যুদি আমার সাথে থাকে তাহলে সবাইকে সাথে নিয়ে আগামীতে রূপগঞ্জ ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসাবে ইউনিয়নবাসীকে উপহার দিবো।
আলোকিত সময়/রেবারা


















