ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন

সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি -ডিআইজি চট্টগ্রাম

  • আপডেটের সময় : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২১৩ সময় দৃশ্য
৪২৮

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এ সমাবেশের আয়োজন করে কক্সবাজার জেলা পুলিশ।

সমাবেশে ডিআইজি বলেন, শিক্ষার্থীদের যে বয়সে বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে অনেককে বিকেলে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। এমনকি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। অভিভাবক ও শিক্ষকদের পর্যাপ্ত নজরদারির অভাব কিশোর গ্যাং তৈরির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এ দেশে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না—এমন লক্ষ্য নিয়েই কাজ করছে পুলিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এ সময় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি -ডিআইজি চট্টগ্রাম

আপডেটের সময় : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬