
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃআন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষেসরকারি শিশু পরিবারে SRHR ও অনলাইন নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।
১৩ অক্টোবর মঙ্গলবার সরকারি শিশু পরিবার (দক্ষিণ), বরিশালের কিশোরীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR), সাইবার বুলিং এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত লিঙ্গভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধবিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) বাস্তবায়িত ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায়, রেডঅরেঞ্জের উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জের সহযোগিতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।
পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে “মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কর্নার” স্থাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আভাসের সহকারী নির্বাহী পরিচালক জান্নাতুন নাঈম ঐশী।আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর নুসরাত জাহান পিকলি এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বরিশালের চিকিৎসক ডা. তানজিলা তাজিন।
এ ছাড়া সরকারি শিশু পরিবার (দক্ষিণ), বরিশালের উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান, শিশু পরিবারের কিশোরীরা এবং আভাসের স্বেচ্ছাসেবক ও সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।



















