ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক। মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝালকাঠির নথুল্লাবাদে ইউপি সদস্য প্রার্থী হতে ইচ্ছুক কামাল হোসেন ‎বরিশালে নানা আয়োজনে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অস্টিওপোরোসিসে আক্রান্ত তরুণ আব্দুর রউফ, চিকিৎসার জন্য প্রয়োজন ৭-৮ লাখ টাকা- বিকাশ নম্বর: ০১৩০৯৮০৩৪০১ পূজা নেই, তবু চাল বরাদ্দ ও আনসার মোতায়েন—কোটালী পাড়ায় সরকারি তালিকা নিয়ে প্রশ্ন নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ রাজশাহীতে ১৪৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

ধুনটে নানা আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত

  • আপডেটের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৫১ সময় দৃশ্য
১১০

​(বগুড়া) প্রতিনিধিঃ শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, চারা গাছ বিতরণ ও পুরস্কার সামগ্রী প্রদানের মধ্য দিয়ে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত হয়েছে।

​আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘ইছামতী’ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

​আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের পাশাপাশি সবুজ প্রকৃতি ও নির্মল বাতাসের গুরুত্ব তুলে ধরে গাছের চারা তুলে দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীসহ অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি হাসান মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, সাংবাদিক রফিকুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। এছাড়া শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে উম্মে হাবিবা, জানাতুল মাওয়া আবিদা ও জাইম তাসনিম।

​বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই—বলেছেন বক্তারা।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা ও মেধার বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতার বিকল্প নেই।

Tag :
জনপ্রিয় পোস্ট

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক।

ধুনটে নানা আয়োজনে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ পালিত

আপডেটের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬