ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভিত্তিহীন: ইশরাক ‎বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস সীমান্তবর্তী ১০০৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন: ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার  চিরিরবন্দরে আপন দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা  সিলেট-তামাবিল মহাসড়কে ‘অন টেস্ট’ সিএনজি থেকে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি রাষ্ট্রদূতকে তলব দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে : রাসিক প্রশাসক

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার মূল কিলার সন্দেহে অপূর্ব গ্রেফতার

  • আপডেটের সময় : ০১:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৪০

ময়মনসিংহ প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে বহুল আলোচিত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বড় অগ্রগতি। এই হত্যার সাথে জড়িত সন্দেহে *অপূর্ব* নামের এক কিলারকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

ওসি জানান, গ্রেফতারকৃত অপূর্ব এই হত্যা চক্রের বড় মোহরা। তার কাছেই থাকতো মূল শুটার তাজুলের অস্ত্রের ভাণ্ডার। এর আগেও আলিফকে হত্যার প্রথম চেষ্টায় যেখানে ভুলবশত একজন পুলিশ কর্মকর্তা খুন হয়েছিলেন, সেই ঘটনারও আসামি এই অপূর্ব।

পুলিশ সূত্রে জানা যায়, অপূর্বর জীবনযাপন ছিল সন্দেহজনক। সারাদিন আত্মগোপনে থেকে রাত ১২টার পর বের হতো। গোপন সংবাদের ভিত্তিতে ওঁত পেতে থাকা পুলিশ মধ্যরাতে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার মূল রূপকারদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টায় দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় চায়ের দোকানের সামনে সাংবাদিক আলিফকে ৬ রাউন্ড গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ পেজ ও ‘রূপসী বাংলা’ টিভির নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার মূল কিলার সন্দেহে অপূর্ব গ্রেফতার

আপডেটের সময় : ০১:১৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬