ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ​বরিশালে সোনালী ব্যাংক পিএলসি-এর ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়ি ছাড়া ৪ ছাত্রী মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে সচেতনতার তাগিদ মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি আবু ধাবিতে সড়ক দু/র্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা-ছেলের ম/র্মান্তিক মৃ/ত্যু কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি

  • আপডেটের সময় : ০৫:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৪৫

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা ও ব্যাটারি চুরির ঘটনায় একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের দুই যৌথ মালিকের নামও এসেছে পুলিশের তদন্তে। এ ছাড়া এ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামালপুরের সজীব ওরফে উৎসব পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর পৌর শহরের চাড়ালজানি এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আঙ্গিনাপাড়ার একটি বাড়ি থেকে চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার (১৪ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মধুপুরের আঙ্গিনাপাড়ার মৃত নয়ন মণ্ডলের ছেলে মো. ইসমাইল হোসেন, গোবদিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মিন্টু মিয়া, পৌর শহরের বোয়ালী গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মো. আমজাদ হোসেন এবং টেংরী সিএনবি মোড়ের মোয়াজ্জেম হোসেনের ছেলে মাহবুব খান মারুফ। তাদের মধ্যে ইসমাইল হোসেন ও মিন্টু মিয়া চাড়ালজানি এলাকার মেসার্স মালা ট্রেডার্সের যৌথ মালিক বলে জানিয়েছেন পুলিশ।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, সম্প্রতি মধুপুরে কয়েকটি অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে এসআই মো. দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চাড়ালজানি এলাকায় অভিযান চালায়। এ সময় মেসার্স মালা ট্রেডার্সে চোরাই অটোরিকশা বিক্রির সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইসমাইল হোসেনের আঙ্গিনাপাড়ার বাড়ি থেকে একটি চোরাই অটোরিকশা ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অটোরিকশা ও ব্যাটারি জব্দ করে আলামত হিসেবে থানায় আনা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি

আপডেটের সময় : ০৫:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬