ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ​বরিশালে সোনালী ব্যাংক পিএলসি-এর ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়ি ছাড়া ৪ ছাত্রী মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে সচেতনতার তাগিদ মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি আবু ধাবিতে সড়ক দু/র্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা-ছেলের ম/র্মান্তিক মৃ/ত্যু কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ

  • আপডেটের সময় : ০৫:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দৃশ্য
৫২

বরিশাল প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ২৩টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চালের ডিও এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান, এমপির বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিয়াজুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দের ৬০০ কেজি চালের পাশাপাশি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগে অতিরিক্ত ১ হাজার ৫০০ কেজি চাল ও ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজামণ্ডপের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ পূজামণ্ডপগুলোর প্রস্তুতি এবং আনুষঙ্গিক কার্যক্রমে সহায়তা করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ

আপডেটের সময় : ০৫:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬