ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩ তালতলা বাজার থেকে স্কুলবাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান (অব.) মধুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান লালপুরে আওয়ামীলীগের সাবেক দুই এমপি সহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা মধুপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশি টহল নিষিদ্ধ আ’লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৯৩ সময় দৃশ্য
১৭২

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মধুপুর থানার উপপরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।

জনস্বার্থ রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬