ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই

  • আপডেটের সময় : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪২

​রাজশাহী প্রতিনিধিঃ ১১ অক্টোবর ২০২৬, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতি মণ্ডপ পেয়েছে ২০ হাজার টাকা করে।

সেই সঙ্গে উৎসব নির্বিঘ্ন ও পরিচ্ছন্ন রাখতে মণ্ডপগুলোতে বিনামূল্যে ওয়াইফাই সংযোগসহ বিদ্যুৎ ও আলোর সুব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভা শেষে তিনি মণ্ডপ প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের সবার লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করা। সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দিয়েছে। রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটির পাশাপাশি আমরা নিরাপদ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

​সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ ওয়াইফাই সংযোগের দাবি জানালে তা সঙ্গে সঙ্গেই গ্রহণের নির্দেশ দেন প্রশাসক।
​রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সভায় পুলিশ, আনসার ও নিজস্ব সেচ্ছাসেবক মোতায়েন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণ, রাস্তাঘাট সংস্কার এবং বিসর্জন ঘাটে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাখার সিদ্ধান্ত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাসিকের ১৭ লাখ টাকা অনুদান: রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে পাচ্ছে বিনামূল্যে ওয়াইফাই

আপডেটের সময় : ০৩:১৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬