ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ​বরিশালে সোনালী ব্যাংক পিএলসি-এর ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়ি ছাড়া ৪ ছাত্রী মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে সচেতনতার তাগিদ মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি আবু ধাবিতে সড়ক দু/র্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা-ছেলের ম/র্মান্তিক মৃ/ত্যু কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন

  • আপডেটের সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৮১ সময় দৃশ্য
১০৮

খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি: সার্বিক কর্মদক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নীলফামারী। একই সাথে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।

আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সভায় শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

পুরস্কার বিতরণকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশকে আরও জনবান্ধব ও পেশাদার হতে হবে। নীলফামারী জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি, রেঞ্জের অন্য জেলাগুলোও এই পারফরম্যান্স অনুসরণ করে অপরাধমুক্ত রংপুর রেঞ্জ গঠনে ভূমিকা রাখবে।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, ব্যাপক মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাচালান রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনের দূরদর্শী নেতৃত্বে জেলা পুলিশ অনন্য ভূমিকা পালন করেছে। এই ধারাবাহিক সফলতার কারণেই নীলফামারী জেলা এবং জেলার পুলিশ সুপার এই গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।

এই অর্জনে অনুভূতি প্রকাশ করে নীলফামারীর পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই স্বীকৃতি নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও সেবার মানসিকতার ফসল। এই অর্জন আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”

ওই সময় সভায় রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের আওতাধীন ৮টি জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন

আপডেটের সময় : ০৯:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬