ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ​বরিশালে সোনালী ব্যাংক পিএলসি-এর ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়ি ছাড়া ৪ ছাত্রী মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে সচেতনতার তাগিদ মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি আবু ধাবিতে সড়ক দু/র্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা-ছেলের ম/র্মান্তিক মৃ/ত্যু কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৪৭

স্টাফ রিপোর্টার, আবদুর রহমান মোল্লাঃ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চণ্ডীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আজ ১৪ অক্টোবর ২০২৬, বুধবার এই মহতী ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
​উৎসবমুখর ও সম্প্রীতিময় পরিবেশে অতিথিবৃন্দ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের হাতে পূজার শুভেচ্ছা উপহার তুলে দেন।

​এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সেই পরিবেশ বজায় রাখাই আমাদের অন্যতম লক্ষ্য। দুর্গাপূজার আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

আপডেটের সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬