ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী এসইউভি (SUV)-এর ধাক্কায় কেরালা থেকে আসা ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী নি*হত হয়েছেন আর্থিক সংকট, নোয়াপাড়া চা বাগানের ৮৫০ শ্রমিকের কর্মবিরতি চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার: জাতিসংঘ মাধবপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, যুবকের এক বছরের কারাদণ্ড উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২,দুজনকেই ৭ দিনের কারাদণ্ড এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন, নতুন দিন ৩১ অক্টোবর সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিরাজগঞ্জে ফেনসিডিল মামলায় বাসচালকের যাবজ্জীবন, সুপারভাইজার খালাস

মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

  • আপডেটের সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দৃশ্য
১১

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে সাবান দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিভিন্ন ধাপ তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল এবং ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়া ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের ক্ষেত্রে হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ বিষয়ে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি

মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

আপডেটের সময় : ০৪:২৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬