ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১১:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ সময় দৃশ্য
৫

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার এলাকার ঋষিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই নারীর নাম কিরু রানী ঋষি (৪৬)। তিনি মোটের বাজার ঋষিপাড়া এলাকার মৃত মিলন ঋষির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই কামরুল। এ সময় এএসআই পিন্টু তালুকদার, এএসআই মোস্তাইনসহ নারী পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে নিজ এলাকা মোটের বাজারের ঋষিপাড়া থেকে কিরু রানী ঋষিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় আদালত দুই বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার (৭ নভেম্বর) তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার

আপডেটের সময় : ১১:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬