ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম ৫৫তম জাতীয় সমবায় দিবস বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল ঐতিহ্যবাহী ‘দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ মাধবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

  • আপডেটের সময় : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দৃশ্য
১৩

পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক MEMORANDUM OF UNDERSTANDING (MOU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ই নভেম্বর) সকাল ১১টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের বরিশাল শাখা ও সরকারি ব্রজমোহন কলেজের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় বিএম কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত অনুযায়ী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বরিশাল শাখায় বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবির আহমেদ উপস্থিত ছিলেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ জুয়েলসহ মার্কেটিং বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতার মাধ্যমে বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জন্য উন্নত ও মানসম্মত রোগ নির্ণয় সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আধুনিক ও নির্ভুল স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

বেলকুচিতে ৯৯ বস্তা সরকারি চাল নিয়ে তোলপাড়,নেপথ্যে সিন্ডিকেট চক্রের প্রধান আশরাফুল আলম

বরিশাল বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা চুক্তি সাক্ষরিত

আপডেটের সময় : ০৯:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬