ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন   রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের উদ্বোধন বরিশালে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দুবাই থেকে দেশে ফিরেই মৃত্যু, ১১ ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল প্রবাসী এনামুল হকে মাধবপুরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী আন্তর্জাতিক সামরিক চিকিৎসা সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো আমিরাতের নারী মেজর জেনারেল নদীভাঙনকবলিতদের খোঁজখবর নিলেন এবং আংগারিয়া ও সাতানীতে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম শাহিন হাওলাদার ​ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তজুমদ্দিনে ৩০ বিদ্যালয়ের ১৮০ কাব সদস্যের অংশগ্রহণে কাব হলিডে অনুষ্ঠিত

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

  • আপডেটের সময় : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য
৭৬

অনলাইন প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল।

পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাঁকে তলব করেন। পরে বিষয়টি তদন্তে বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করবে পুলিশের বিশেষ ইউনিট।

Tag :
জনপ্রিয় পোস্ট

এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর

আপডেটের সময় : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬