ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৩২

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে উদযাপিত হয়েছে স্থানীয় সাপ্তাহিক সংবাদপত্র ‘আলোকিত সীমান্ত’ এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ১৫ বছরের পথচলা পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে পত্রিকাটি। এ উপলক্ষে পত্রিকার কার্যালয়ে সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে হিলি বাজারে অবস্থিত সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার নিজস্ব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও গবেষক এস এম হায়দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল ইসলাম, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামান আলী, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, সিনিয়র সাংবাদিক রমেন বসাক, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভানেত্রী রমেনা আক্তার মনি, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু ও সমাজসেবী হাসান চৌধুরী মধু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। একটি সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। দীর্ঘ ১৫ বছর ধরে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাপ্তাহিক আলোকিত সীমান্ত পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার যে ধারাবাহিকতা বজায় রেখেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তারা আরও বলেন, স্থানীয় সংবাদপত্রগুলো এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের কথা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে স্থানীয় সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাপ্তাহিক আলোকিত সীমান্ত আগামী দিনেও হাকিমপুরসহ দিনাজপুরের মানুষের আস্থা অর্জন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের উৎসাহিত করা এবং এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে সংবাদে তুলে ধরার আহ্বান জানান তারা। পাশাপাশি এলাকার সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা নিয়েও বক্তারা তাদের একেকজন অভিমত ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সাপ্তাহিক আলোকিত সীমান্তের প্রকাশক ও সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘ ১৫ বছরের পথচলা আমাদের জন্য আনন্দ, গৌরব ও অনুপ্রেরণার। এই পথচলা কখনোই সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে পত্রিকাটিকে এগিয়ে নিতে হয়েছে। তবে পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সহকর্মী সাংবাদিক এবং এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার প্রধান শক্তি।

তিনি আরও বলেন, আমরা সব সময় চেষ্টা করেছি এলাকার মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে। আগামী দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই। পত্রিকাটির এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা পত্রিকাটির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে সম্পাদক ও সংশ্লিষ্টদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আগামীতেও সাপ্তাহিক আলোকিত সীমান্তকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ ও এলাকার উন্নয়নের পক্ষে কাজ করার আহ্বান জানান।

পরে অতিথি ও উপস্থিত সুধীজন সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সমাজসেবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সঙ্গীতশিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেটের সময় : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬