ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখাতে হবে: গোলাম পরওয়ার প্রাইম ব্যাংকে চাকরি, বেতন মাসে ১ লাখ ১০ হাজার অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ। প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক বহিষ্কার মালদ্বীপে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

  • আপডেটের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দৃশ্য

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। প্রথমবারের এই জুটির নাটক ‘আপন পর’ প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকটি প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ইউটিউবে প্রায় ৭০ লাখ ভিউ পেয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। মুক্তির পর থেকেই দ্রুত বাড়তে থাকে দর্শকসংখ্যা। প্রথম দিনেই নাটকটির ভিউ ৫৮ লাখ ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনে সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০ লাখে পৌঁছায়।

নাটকটির গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব এবং আবেগের নানা দিক। গল্প ও অভিনয়ের কারণে দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন অভিনয়শিল্পীরা। বিশেষ করে তৌসিফ মাহবুবের অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে.

‘আপন পর’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে তৌসিফ ও সাদনিমা ছাড়াও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, সাকিবা বিনতে আলীসহ আরও অনেকে।

প্রথমবার একসঙ্গে অভিনয় করেই তৌসিফ-সাদনিমার জুটি যে দর্শকদের নজর কেড়েছে, মাত্র দুই দিনে নাটকটির প্রায় ৭০ লাখ ভিউ তারই প্রমাণ দিচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

ছোট পর্দায় জমেছে তৌসিফ-সাদনিমার রসায়ন

আপডেটের সময় : ০৫:০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬