ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যহতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ গোপালগঞ্জে আইজিপিসহ তিন বাহিনীর ডিজি, পরিদর্শনে আইনশৃঙ্খলা পরিস্থিতি

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দৃশ্য
১৩০

নিজস্ব প্রতিবেদক

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির লক্ষ্যে আগামীকাল রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

রোববার সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রদান করা হবে।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের।

মেলায় ফ্যাশন, পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশল, জুয়েলারি, হারবাল ও প্রসাধনী, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় কোনো বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন কিংবা বিক্রি করা যাবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।

এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যাংকারদের সঙ্গে সরাসরি আলোচনা করে এসএমই ঋণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। উদ্যোক্তাদের অর্থায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও বাজার সম্প্রসারণ বিষয়ে মেলায় সেমিনার ও সংলাপেরও আয়োজন করা হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০১:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬