ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যের কমিটি গঠন: হারুন নুর রশিদ সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক সম্পাদক

  • আপডেটের সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২৭ সময় দৃশ্য
২৮৮

জুলহাস উদ্দীন ​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে শালবাহান ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন নুর রশিদ সভাপতি এবং রনচন্ডি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিকালে তেঁতুলিয়া শিক্ষক সমিতির নিজ কার্যালয়ে ​কমিটি অনুষ্ঠিত হয়।কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুর ইসলাম (প্রধান নির্বাচন কমিশনার)। ​

উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদের সার্বিক কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই ৩৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতি ও শিক্ষক সমাজের উন্নয়নকল্পে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ​

নবনির্বাচিত সভাপতি হারুন নুর রশিদ বলেন, শিক্ষকদের ন্যায়সংগত দাবি আদায় ও শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সমিতির সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে সমিতি পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন। ​কমিটি গঠনের খবর প্রচারিত হওয়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সুশীল সমাজ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

তেঁতুলিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির ৩৫ সদস্যের কমিটি গঠন: হারুন নুর রশিদ সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক সম্পাদক

আপডেটের সময় : ০৭:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬