ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

  • আপডেটের সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪৮

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা ও শিক্ষানুরাগী লুৎফল কবির। মুছাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিটির সভাপতি এম. শরীফ ভূঞা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাহমিদা সুলতানার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগম। এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা বিদ্যোৎসাহী সদস্য নাজমুন নাহার, আয়েশা আক্তারসহ অন্যরা।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তাঁরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভায় রেজাউল করিমকে সভাপতি এবং কামরুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা

আপডেটের সময় : ০৫:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬