ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক

  • আপডেটের সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৪১

নিজস্ব প্রতিবেদক :

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে দেওয়ানি আইনি প্রক্রিয়ায় তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। আর ফৌজদারি মামলার ক্ষেত্রে এ সময় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে। এ ধরনের সম্পদ উদ্ধারে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতা না থাকায় পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরহানুল গণি চৌধুরী বলেন, পাচার হওয়া সম্পদ উদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশের আগে কোনো অভিজ্ঞতা ছিল না। গত দুই বছর ধরে এ প্রক্রিয়া সম্পর্কে কাজ করতে গিয়ে বিভিন্ন বিষয় শেখা হয়েছে। আন্তর্জাতিক আইনি জটিলতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর আইনগত প্রক্রিয়ার কারণে অর্থ ফেরত আনতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে।

তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে প্রথমে কোন দেশে অর্থ স্থানান্তর করা হয়েছে, কোথায় সম্পদ রয়েছে এবং কার নামে রয়েছে, তা শনাক্ত করতে হয়। এরপর সংশ্লিষ্ট দেশের আদালতের মাধ্যমে সম্পদ জব্দ করার উদ্যোগ নিতে হয়, যাতে অভিযুক্তরা সেগুলো বিক্রি বা অন্যত্র সরিয়ে নিতে না পারেন।

টাস্কফোর্সের উপদেষ্টা আরও জানান, ছয়টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করা হয়েছে। এর মধ্যে তিনটির কার্যক্রম বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। পাশাপাশি প্রথম পর্যায়ে ১১টি প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরুর পর দ্বিতীয় পর্যায়ে ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ রয়েছে—এমন আরও ৪০টি প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক মাহবুব আলম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা, বিদেশি আদালতের আইনি প্রক্রিয়া এবং সম্পদের প্রকৃত মালিকানা শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে অর্থ ফেরত আনার প্রক্রিয়ায় আরও কয়েক বছর সময় লাগতে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা

পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক

আপডেটের সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬