ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময় সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবীতে ন্যায্য রূপান্তরের প্রস্তাব ​জজ মিয়ার জজ মিয়া নাটক-পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেটের সময় : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দৃশ্য
৪৭

নিজস্ব প্রতিবেদক

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মতনির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পতিত ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং বাংলাদেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে হবে। এ জন্য ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে আবারও একমঞ্চে দাঁড়াতে হবে।

তিনি বলেন, দেশে ও বিদেশে বিভিন্ন ঘটনায় একটি গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি আবারও সামনে এসেছে। অতীতের হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণঅভ্যুত্থান কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য করেনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যারা এ ধরনের অপশক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর ভাষায়, দেশের জনগণ আর কোনো তাঁবেদারি শক্তিকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।

Tag :
জনপ্রিয় পোস্ট

রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময়

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময় : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬