ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা। জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি কোটি টাকা ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার কবিতা-তুমি কেবল নির্জনতা নামাতে পারো

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ সময় দৃশ্য
৬

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষিজমি থেকে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে মধুপুর থানার উপপরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিক্রি করা ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।

জনস্বার্থ রক্ষা ও কৃষিজমির উর্বরতা বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল

মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬