ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল মধুপুরে ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা। জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি কোটি টাকা ঠাকুরগাঁও উপনির্বাচন: ‘নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, মেনে নেন’—জামায়াতকে আম্মার কবিতা-তুমি কেবল নির্জনতা নামাতে পারো

মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

  • আপডেটের সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৯ সময় দৃশ্য
২৮

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিএনজি গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধ করেন তাঁরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারী চালকদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল থেকে গ্যাস নেওয়ার জন্য পাম্পে অপেক্ষা করলেও বিদ্যুৎ না থাকার কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছিল না। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে তাঁরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেন।

সিএনজিচালক শুক্কুর আলী বলেন, মাধবপুর উপজেলায় তিনটি সিএনজি পাম্প রয়েছে। এর মধ্যে সেমকো ও শোসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ হয়ে যায়। ফলে ওই সময় শুধু আল-আমিন পাম্প চালু থাকায় সেখানে অতিরিক্ত চাপ তৈরি হয়। কিন্তু বিভিন্ন অজুহাতে পাম্পটি বন্ধ থাকায় চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

মাইক্রোবাসচালক শাহীন বলেন, “সকাল সাতটা থেকে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছি। এখনো গ্যাস পাইনি। বিদ্যুৎ নেই বলে গ্যাস দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করেছি।”

এ বিষয়ে আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, তাঁদের জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ না থাকলে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সরবরাহ তাঁদের নিয়ন্ত্রণে নেই বলেও জানান তিনি।

দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকেরা।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল

মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

আপডেটের সময় : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬