ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান মাদক মুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়ার মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাধবপুরে তাহেরীকে ছাড়াই সুন্নি মহাসম্মেলনের সিদ্ধান্ত, অনুসারীদের ক্ষোভ ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার পাচার হওয়া অর্থ ফেরাতে লাগতে পারে ৩ থেকে ৫ বছর, অভিজ্ঞতা নেই বাংলাদেশের-বাংলাদেশ ব্যাংক এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন  

মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫

  • আপডেটের সময় : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৪ সময় দৃশ্য
৩৯

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেনের নেতৃত্বে শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজার পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিউদ্দিন (৩১), আশিকুল ইসলাম আপন (২১) ও তামিম মিয়া (১৯)। তাঁদের সবার বাড়ি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, এর আগে রোববার (১৫ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানে অভিযান চালায়। এ সময় জানকী ভর (৩০) ও শাহেদ মিয়া (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা

মাধবপুরে পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেটের সময় : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬