ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারীসহ গ্রেপ্তার ৩৯ ​বরিশালে সোনালী ব্যাংক পিএলসি-এর ‘বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়ি ছাড়া ৪ ছাত্রী মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ রোধে সচেতনতার তাগিদ মধুপুরে অটোরিকশা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও ৫ ব্যাটারি আবু ধাবিতে সড়ক দু/র্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মা-ছেলের ম/র্মান্তিক মৃ/ত্যু কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ

  • আপডেটের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩০ সময় দৃশ্য
৪৯

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটনের সম্ভাবনা তৈরির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন সড়কের পাশে প্রায় ৭ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে মানবিক সংগঠন ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচি গত ১৩ অক্টোবর শেষ হয়েছে।

গত ২৭ আগস্ট মানবিক ফাউন্ডেশনের বুল্লা ইউনিটের অর্থায়নে ৯০০ তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সহযোগিতা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে উপজেলার বিভিন্ন সড়কের পাশে আরও তালবীজ রোপণ করা হয়। উদ্যোক্তা কামরুলের উদ্যোগে রোপণ করা হয়েছে আরও ৩ হাজার তালবীজ। সব মিলিয়ে বিভিন্ন স্থানে প্রায় ৭ হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মৌজপুর-ঘিলাতুলী সড়কে ৯০০টি, সুলতান-শাহপুর সড়কে ১ হাজার ১০০টি, গুমুটিয়া-নদীর পাড় সড়কে ৩০০টি, জলভাঙ্গা-বানেশ্বর সড়কে ৩০০টি এবং আদাঐর-মাল্লা সড়কে ৪০০টি তালবীজ রোপণ করা হয়েছে। এ ছাড়া বুল্লা মানবিক টিম উপজেলার বিভিন্ন স্থানে তালবীজ রোপণ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে। তালগাছ বড় হলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও ভূমিকা রাখবে।

উদ্যোক্তা সৈয়দ বোরহান উদ্দিন খান বলেন, বুল্লা-ছাতিয়াইন সড়কের দুই পাশের ফসলের মাঠ ও আঁকাবাঁকা পথকে আরও আকর্ষণীয় করে তুলতে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বীজ রোপণ নয়, নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

আয়োজকেরা জানান, রোপণ করা তালবীজ থেকে চারা গজানো, নিয়মিত পরিচর্যা এবং গবাদিপশুর ক্ষতি থেকে চারাগুলো রক্ষা করা গেলে ভবিষ্যতে মাধবপুরের সড়কগুলো সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে এসব সড়ক ঘিরে পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।

পরিবেশবান্ধব এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাই রোপণ করা তালবীজের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই – স্বরাষ্ট্রমন্ত্রী

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজার তালবীজ রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ

আপডেটের সময় : ০৭:২০:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬