ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময় সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির দাবীতে ন্যায্য রূপান্তরের প্রস্তাব ​জজ মিয়ার জজ মিয়া নাটক-পূর্বাচল সাম্রাজ্যের অঘোষিত ডন ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি যেসব বিষয়ে একমত হলেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মওলানা ভাসানী হৃদয়ের গভীরে আজীবন বেঁচে থাকবেন : মো. মঞ্জুর হোসেন ঈসা মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত ভূমধ্যসাগরে নৌকাডুবির আশঙ্কা: মাধবপুরের ছয় যুবক নিখোঁজ, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ

  • আপডেটের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ সময় দৃশ্য
৪

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী বাজারে। মেসার্স আম্বিয়া ট্রেডার্সের ডিলার বেলাল হোসেনের বিরুদ্ধে কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের পর আবার নিজেরাই প্রতি বস্তা ৯০০ টাকায় কিনে নেওয়ার অভিযোগ উঠেছে। চাল বিক্রি করতে না চাইলে কার্ড বাতিলের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেজগাতী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছেন ডিলার বেলাল হোসেন। তবে চাল বিতরণের পর গ্রাহকদের কাছ থেকেই তিনি প্রতি বস্তা ৯০০ টাকা দরে চাল কিনে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।

ভুক্তভোগী কার্ডধারী মো. শহিদুল ইসলাম (কার্ড নং-১৩৭৫), মো. আব্দুল সেখ (কার্ড নং-১৫০৯) ও লিটন সেখ (কার্ড নং-১৫১৯) জানান, তারা সরকারি চাল পাওয়ার পর ডিলার বেলাল হোসেনের কাছেই বিক্রি করেছেন। তাদের দাবি, সেখানে উপস্থিত অধিকাংশ কার্ডধারীর কাছ থেকেই একইভাবে ৯০০ টাকা করে দিয়ে চাল কিনে নেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দরিদ্র মানুষের জন্য সরকার কম দামে চাল দিচ্ছে, অথচ সেই চাল বিতরণের পর আবার ডিলার নিজেই কিনে নিচ্ছেন। কেউ চাল বিক্রি করতে না চাইলে তাকে কার্ড বাতিলের ভয় দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার বেলাল হোসেন বলেন, ‘আমি দুই-একটা কার্ড তাদের অনুরোধে কিনেছি। অনেকে অসুস্থ, তাই বিক্রি করে চলে গিয়েছেন। আপনারা আমাকে ভয় দেখাবেন না, আমার ডিলারশিপ চলে যাবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির আহমেদ মুরাদ বলেন, ‘এটা কীভাবে সম্ভব? তিনি কোনোভাবেই চাল কিনতে পারেন না। একটি ভিডিও পেয়েছি, সেখানে দেখেছি। আপনারা পুরো ডকুমেন্টস দিন, আমি ব্যবস্থা নেব।’ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের পর ডিলারের নিজের কাছেই তা ফেরত বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সরকারি চাল আত্মসাতের উদ্দেশ্যে এমন কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

রূপগঞ্জে স্থানীয় এলাকাবাসী সঙ্গে ইউপি প্রশাসকের মত বিনিময়

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারের পকেটে! ৯০০ টাকায় কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেওয়ার অভিযোগ

আপডেটের সময় : ১২:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬