৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আপডেটের সময় :
০৫:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৬
সময় দৃশ্য
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩রা নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। এ সময় তিনি দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয়...
১৮
পারভেজ মাহমুদ,বরিশাল প্রতিনিধিঃ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৩রা নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার। এ সময় তিনি দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।