ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক সৈয়দপুরে ৭ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার সাড়ে চার ঘন্টায় রাজধানীর ১৩টি স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রী ​হাসপাতালের কক্ষে ধূমপান! প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা তাড়াশে পিপিআর রোগে দুই সপ্তাহে ৪০ ছাগলের মৃত্যু, টিকার সংকট জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোলা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

তজুমদ্দিন বাজার পরিচ্ছন্ন রাখতে ইউএনও বনি আমিনের নেতৃত্বে অভিযান

  • আপডেটের সময় : ০১:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দৃশ্য
৫৫

ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রধান বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন।

অভিযানে বাজারের প্রধান সড়ক, অভ্যন্তরীণ গলি, ড্রেন, মাছবাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা।

অভিযানকালে ইউএনও বনি আমিন বলেন, তজুমদ্দিন বাজার উপজেলার প্রাণকেন্দ্র। বাজার পরিচ্ছন্ন থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে বাজারটিকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ভবিষ্যতেও প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

তজুমদ্দিন বাজার পরিচ্ছন্ন রাখতে ইউএনও বনি আমিনের নেতৃত্বে অভিযান

আপডেটের সময় : ০১:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬