ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোলা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন কোটালীপাড়ায় অফিস চলাকালিন সময় অসুস্থ হয়ে পড়লেন প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অফিস সহকারি কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২ তজুমদ্দিন বাজার পরিচ্ছন্ন রাখতে ইউএনও বনি আমিনের নেতৃত্বে অভিযান রামু চৌমুহনীতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ অভিযান, ফুটপাত দখলমুক্ত বড় কুঠি ঘাট: উন্মুক্ত পরিবেশ ও সাধারণ মানুষের অধিকারের লড়াই

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২

  • আপডেটের সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৩ সময় দৃশ্য
৩৯

সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় পবনারটেক এলাকায় ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছে।এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় স্থানীয়দের হাতে আটকের পর পুলিশকে খবর দিলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বর সংবলিত একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি এবং সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল টাকার কারবারসহ সব ধরনের অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২

আপডেটের সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬