ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাধবপুরের ইউএনও মেহেদী হাসান

  • আপডেটের সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দৃশ্য
৪৮

এম. এ. বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। তাঁর এ অর্জনে আজ ৯(অক্টোবর) অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছেন ইউএনও মেহেদী হাসান। বিভিন্ন কাজে দীর্ঘসূত্রতা এড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেছেন জনপ্রতিনিধিরা।

ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মেহেদী হাসানের কর্মতৎপরতা তাঁকে মুগ্ধ করেছে। কাজের গুরুত্ব অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কারণে তিনি ইউএনওকে ‘মাধবপুরের ফাটাকেষ্ট’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিলেট বিভাগে এ অর্জন ইউএনওর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। সততা, নিষ্ঠা ও কর্মস্পৃহা নিয়ে কাজ অব্যাহত রাখলে প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও তিনি সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, “অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। এসব দায়িত্ব একটি ইবাদতের অংশ হিসেবে পালন করছি।” জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ অর্জন মাধবপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠ মাধবপুরের ইউএনও মেহেদী হাসান

আপডেটের সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬