ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কবিতা: মূঢ়তার অপনোদন শেখ জায়েদ: সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে প্রতিষ্ঠাতার অনন্য উত্তরাধিকার মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার পল্টন ট্রাজেডির বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় সানায়ে তাকাইচি মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী এসইউভি (SUV)-এর ধাক্কায় কেরালা থেকে আসা ২৪ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী নি*হত হয়েছেন

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দৃশ্য
৭

জুলহাস উদ্দীন, ​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: ​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ডিলার মো. আনিছুর রহমান, ​বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ​

লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়ার যে অভিযোগ আমার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন. কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

​তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর নিয়ম অনুযায়ী তিনি তার বরাদ্দকৃত চাল উত্তোলন করেন এবং মাইকিংয়ের মাধ্যমে কার্ডধারীদের বিষয়টি অবহিত করেন, এরপর উপকারভোগীরা কার্ড নিয়ে এলে মাস্টাররোল যাচাই করে নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয় এবং মাস্টাররোলে তাদের স্বাক্ষর বা টিপসই নেওয়া হয়। ​

ডিলার আনিছুর রহমান স্পষ্ট করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেওয়া, পরিবর্তন বা সংশোধনের কোনো এখতিয়ার বা অধিকার তার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তালিকাভুক্ত কার্ডধারীদেরই কেবল তিনি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করে আসছেন।

প্রকাশিত সংবাদে তার সঠিক বক্তব্য তুলে না ধরায় তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ​ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও তথ্য-উপাত্ত ভালোভাবে যাচাই করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬