ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • আপডেটের সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দৃশ্য
১৪

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ 

হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।

পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং পাঠদানের মান মূল্যায়ন করেন। বর্তমানে তিনি বিদ্যালয়টিতে অবস্থান করছেন।

সফরসূচি অনুযায়ী, এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবেন। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেটের সময় : ০১:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬