
এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও স্কুল ফিডিং কর্মসূচি পরিদর্শন করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্কুল ফিডিং কর্মসূচির কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ করেন এবং পাঠদানের মান মূল্যায়ন করেন। বর্তমানে তিনি বিদ্যালয়টিতে অবস্থান করছেন।
সফরসূচি অনুযায়ী, এসএম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবেন। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।















