ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে পাঁচ বছরের ট্যাক্স মওকুফের উদ্যোগ, শান্তি-সম্প্রীতির আহ্বান আলম মোল্লার মাধবপুরে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, গ্রেপ্তার হয়নি কেউ উজিরপুরের হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার ৭ নভেম্বর জিয়াউর রহমান পদক্ষেপ না নিলে বাংলাদেশ থাকত না: এম সাখাওয়াত হোসেন বরিশালে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় সক্ষমতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি-সান্টু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দৃশ্য
৭৪

অনলাইন প্রতিবেদক

ঢাকা, ৭ নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিতে পায়ে হেঁটে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন।

বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক র‍্যালিতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

নয়াপল্টন থেকে শুরু হওয়া র‍্যালিটি কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাদের পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলা ট্রিবিউন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তেঁতুলিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬