ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩ গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান: জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগ নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১। বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যালি ও কেক কাটা কর্মসূচি পালিত পানিতে প্রাথমিকের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক, এখন বিএনপির রাজনীতিতে সক্রিয় শামসুল হক সুমন! রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আওড়াবুনিয়ায় আলোচনা ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও মেডিএইডার লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর, সদস্যদের জন্য ২০টি বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা

মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

  • আপডেটের সময় : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৩ সময় দৃশ্য
৫

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুরে চোরাচালানের মাধ্যমে আনা ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে এসব জিরা ও ট্রাক জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার মুজাহিদ (২৪), চৌগাছা উপজেলার যোবায়ের (১৮) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হন।

পরে ট্রাকটি তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা জিরার বৈধ আমদানি বা ক্রয়সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে জিরা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

হাকিমপুর ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে ডিসিআর নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মাধবপুরে ৩ টন ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬