ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২,দুজনকেই ৭ দিনের কারাদণ্ড

  • আপডেটের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৫৬ সময় দৃশ্য
১৭০

শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উজিরপুর উপজেলার হানুয়া এলাকার হাকিম ভুইয়ার ছেলে মো. আবুবকর ছিদ্দিক (৩৭) এবং আবুবকর ছিদ্দিকের ছেলে মো. মুরাদ ভুইয়া (১৯)।উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, উজিরপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানের লক্ষ্য মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীতে ইলিশ শিকার বন্ধে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা।মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজ্ঞাপন

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ২,দুজনকেই ৭ দিনের কারাদণ্ড

আপডেটের সময় : ০৬:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬