ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২০ সময় দৃশ্য
১৯৫

জুলহাস উদ্দীন, ​তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: ​পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নম্বর দেবনগর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ডিলার মো. আনিছুর রহমান, ​বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ​

লিখিত বক্তব্যে আনিছুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তনের নামে উপকারভোগীদের কাছ থেকে ১২০ টাকা নেওয়ার যে অভিযোগ আমার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন. কিছু কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

​তিনি আরও জানান, গত ১৪ অক্টোবর নিয়ম অনুযায়ী তিনি তার বরাদ্দকৃত চাল উত্তোলন করেন এবং মাইকিংয়ের মাধ্যমে কার্ডধারীদের বিষয়টি অবহিত করেন, এরপর উপকারভোগীরা কার্ড নিয়ে এলে মাস্টাররোল যাচাই করে নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয় এবং মাস্টাররোলে তাদের স্বাক্ষর বা টিপসই নেওয়া হয়। ​

ডিলার আনিছুর রহমান স্পষ্ট করে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড দেওয়া, পরিবর্তন বা সংশোধনের কোনো এখতিয়ার বা অধিকার তার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তালিকাভুক্ত কার্ডধারীদেরই কেবল তিনি নিয়ম অনুযায়ী চাল বিতরণ করে আসছেন।

প্রকাশিত সংবাদে তার সঠিক বক্তব্য তুলে না ধরায় তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ​ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য ও তথ্য-উপাত্ত ভালোভাবে যাচাই করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেটের সময় : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬