ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের প্রশ্ন

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেটের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৩৪ সময় দৃশ্য
২৮৩

জুলহাজ উদ্দিন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে জমিতে থাকা অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলী আকবর (৬০) তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখলের দাবি করেছেন অভিযুক্ত রবিউল ইসলাম।

অভিযুক্তরা হলেন—মো. রবিউল ইসলাম (৫০), মোছা. আছমা (৪০), মোছা. তহুরা (৬৫), মো. আদনান (২০), মো. আবু সাঈদ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। তাঁরা সবাই উপজেলার মাথাফাটা এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা মৌজার এসএ ২৪০ নম্বর খতিয়ানের ৬৬৩ নম্বর দাগে ৬৪ শতক জমির পৈতৃক মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন আলী আকবর। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণ ও পরিচর্যা করেন তিনি। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এনজিআর-৩৪/২৬ (T) নম্বরে মামলা দায়ের করে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী আলী আকবরের দাবি, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর জমির অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নিয়ে যান। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সকালে বাজারে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। জমির ধান উদ্ধারের পাশাপাশি ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, যে জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেই জমি আমি প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। জমির কাগজপত্র আমার সঠিক রয়েছে। আমি নিজেই ওই জমিতে ফসল আবাদ করেছি। সম্প্রতি ধান কাটার যে ঘটনা ঘটেছে, সেই ধানও আমি চাষ করেছি এবং নিজের ধান নিজেই কেটে নিয়ে এসেছি।

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ অন্য কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, যা তাঁর মতে সঠিক নয়। এ নিয়ে থানায় অভিযোগ ও বিভিন্ন মামলা-মোকদ্দমা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং এলাকায় আরও কয়েকটি জমি নিয়েও একই ধরনের বিরোধ রয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

আপডেটের সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬