ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব ও আইজিপি দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA আমির হোসেন আমুর সাবেক পিএস শাহিন গ্রেফতার বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত বরিশাল পুলিশ লাইন্সের দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত বরিশালে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা ও পিঠা উৎসব মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিসম্পদ পদক তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেডারেশন অব আরব নিউজ এজেন্সিসের (FANA) সভাপতি নির্বাচিত হলেন আমিরাতের মোহাম্মদ সাঈদ আল শেহি

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA

  • আপডেটের সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য
৫৯

নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে গতি, নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্র বা লোকাল এলসির তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (BARTA)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো লোকাল এলসিসংক্রান্ত বার্তা ও তথ্য একটি কেন্দ্রীয় এবং তাৎক্ষণিক ব্যবস্থার আওতায় আদান-প্রদান করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে মাস্টার এক্সপোর্ট এলসি বা চুক্তির বিপরীতে লোকাল কিংবা ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা কমবে। পাশাপাশি পশ্চাৎমুখী সংযোগ শিল্প বা ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি সরাসরি উপকৃত হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে।

BARTA প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তিগত ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এপিআই (Application Programming Interface) ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (NAT) এবং ফায়ারওয়াল। এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হবে।

প্ল্যাটফর্মটিতে প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা এখানে শুধু পর্যবেক্ষণের প্রবেশাধিকার পাবেন। তবে তথ্য পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ থাকবে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্কের (Extranet) মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হবে। প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা থাকবে।

BARTA পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের পরিবীক্ষণ ব্যবস্থা আরও জোরদার হবে। লোকাল এলসির তথ্যের জন্য ব্যাংকগুলোর ওপর নির্ভরশীলতা কমবে এবং রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে। একই সঙ্গে পশ্চাৎমুখী সংযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ ব্যবস্থার ফলে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে। সব মিলিয়ে বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে লোকাল এলসির তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে BARTA-এর পাশাপাশি SWIFT ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে BARTA-এর কার্যক্রম সম্পূর্ণ কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে SWIFT-ভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাশকতার উদ্দেশ্যে কেউ যদি আসতে চায় এসে দেখুক বিজিবি প্রতিরোধ করবে- দিনাজপুর সেক্টর কমান্ডার

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে নতুন উদ্যোগ, চালু হলো BARTA

আপডেটের সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬